কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গুজবের সত্যতা নিশ্চিতে মূল ধারার গণমাধ্যমে ভরসা রাখার আহ্বান

ফ্যাক্ট চেকের গুরুত্ব ও কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: কালবেলা
ফ্যাক্ট চেকের গুরুত্ব ও কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ছবি: কালবেলা

ইন্টারনেটে অবাধ তথ্যপ্রবাহের ‍যুগে নানা ধরনের প্রতারণাও বাড়ছে। ভুয়া সংবাদ ছড়ানোর এর মধ্যে অন্যতম, যা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যেসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায় না সেটিই গুজব। এ ধরনের তথ্যের সত্যতা যাচাইয়ে মূল ধরার গণমাধ্যমে ভরসা রাখার বিকল্প নেই।

আজ শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গুজব যাচাইয়ে ফ্যাক্ট চেকের গুরুত্ব ও কলাকৌশল বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন আলোচকরা।

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজের পৃষ্ঠপোষকতায় কর্মশালার আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক সংগঠক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। রাজধানীর পান্থপথ মোড়ে ইউএস সফটওয়্যার ল্যাবে ব্যবহারিক এই প্রশিক্ষণ হয়।

কর্মশালায় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে তথ্য যাচাইয়ের কলাকৌশল নিয়ে আলোচনা করেন ইউল্যাবের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার শুভাশীষ দীপ। বক্তব্য দেন সিক্যাফের উপদেষ্টা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান ও সভাপতি কাজী মুস্তাফিজ।

প্রকৌশলী মুশফিকুর রহমান বলেন, প্রযুক্তির যেভাবে প্রসার হচ্ছে তার সঙ্গে কিছু অপব্যবহারও বাড়ছে। পরিকল্পিতভাবে ভুয়া সংবাদ ছড়ানোর পেছনে সংশ্লিষ্টদের স্বার্থ জড়িত থাকে। এটি ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয়ভাবেও হতে পারে। এজন্য ব্যবহারকারীদের সচেতনতা গুরুত্বপূর্ণ। আর সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংবাদিকরা। এজন্য ফ্যক্ট চেকের বিষয়ে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনও জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১১

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১২

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৪

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৫

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৬

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৭

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৮

গাছা থানার ওসি প্রত্যাহার

১৯

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

২০
X