কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

রাজধানীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। ছবি : কালবেলা
রাজধানীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর রাজারবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শাহজাহানপুর থানার রাজারবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহানপুর থানা সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজারবাগ মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজারবাগ মোড়ের পূর্ব পাশে শহিদ অটো সার্ভিস নামক দোকানের সামনে থেকে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা চারটি জিপার প্যাকেটের ভিতর থেকে মোট ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ একুশ হাজার পাঁচশত টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশেপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন তিনি। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকারোক্তি দিয়েছেন নুরুল আলম। মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X