কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাঁখারি বাজারে দোয়া প্রার্থনা

শাঁখারি বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা। ছবি : কালবেলা 
শাঁখারি বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা। ছবি : কালবেলা 

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারি বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মীর নেওয়াজ আলী সবার কাছে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সুস্থতার জন্য আমাদের সবার দোয়া প্রয়োজন।

শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত কীর্তনে যৌথভাবে সভাপতিত্ব করেন দুলাল সাধু এবং নবগোপাল দত্ত। শাঁখারি বাজারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ঐক্য ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রতি বছর শাঁখারি বাজারে এই কীর্তন অনুষ্ঠান আয়োজিত হয়, যা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এতে উপস্থিত হয়ে মীর নেওয়াজ আলীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দোয়া চাওয়া ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন বলে অভিহিত করেন স্থানীয়রা। শাঁখারি বাজারের এই কীর্তন অনুষ্ঠান সার্বজনীন সম্প্রীতির মেলবন্ধনের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X