কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মাদপুরে সেনাবাহিনীর অভিযান, গোল্ডেন রাকিবসহ গ্রেপ্তার ১৫

গ্রেপ্তার ‘গোল্ডেন গ্যাং’ গ্রুপের সদস্য। ছবি : কালবেলা
গ্রেপ্তার ‘গোল্ডেন গ্যাং’ গ্রুপের সদস্য। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তাররা সবাই ‘গোল্ডেন গ্যাং’ গ্রুপের সদস্য। ওই গ্রুপের অন্যতম সদস্য রাকিব ওরফে গোল্ডেন রাকিবকে গ্রেপ্তারের পর তার তথ্যে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, দুটি ছুরি, একটি দেশি ধারালো অস্ত্র, ১ লিটার বাংলা মদ, আটটি পুলিশ বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। তারা এ সব অস্ত্রশস্ত্র দিয়ে মোহাম্মাদপুরসহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে সেনাবাহিনীর কাছে স্বীকার করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়নের এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ঢাকা উদ্যান এলাকার একটি রিকশা গ্যারেজে তালিকাভুক্ত অপরাধী গোল্ডেন রাকিবের তথ্য পায়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বসিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী পেট্রোল ওই এলাকায় অভিযান চালিয়ে গোল্ডেন রাকিবকে অস্ত্র ও পুলিশের শটগানের কয়েকটি বুলেটসহ গ্রেপ্তার করা হয়।

পরে গোল্ডেন রাকিব ও তার একজন সদস্যকে বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার অন্য সদস্যদের অবস্থান শনাক্ত করে ঢাকা উদ্যানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোল্ডেন কিশোর গ্যাংয়ের মোট ১৫ সদস্য গ্রেপ্তার হয়। পরে শুক্রবার দুপুরে গোল্ডেন গ্যাং গ্রুপের লিডার গোল্ডেন রাকিবসহ তার ১৫ সদস্যকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X