কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ধারণা করা হচ্ছে, প্রথমে একটি স মিল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশে থাকা একটি গ্যারেজে আগুন লাগে। এরপর ওই গ্যারেজের আশপাশে থাকা সব গ্যারেজেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে গ্যাস সিলিন্ডার, রঙের সিলিন্ডার ছিল। পাশের গ্যারেজগুলো থেকে গাড়ি এবং যন্ত্রাংশ সরিয়ে নেওয়া গেলেও, সিলিন্ডার সরানো সম্ভব হয়নি। সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ সময় আশপাশের এলাকার ঘরবাড়িগুলো সব কেঁপে কেঁপে উঠছিল।

এসব গ্যারেজে প্রাইভেটকার এবং মাইক্রো মেরামত করা হয়। এসব মেরামতের গাড়িই এখানে ছিল। তবে আজ সবগুলো গ্যারেজেই বন্ধ ছিল।

আগুনে ক্ষতিগ্রস্ত মাসুম অটো মোবাইলস গ্যারেজের মালিক মো. মাসুম বলেন, আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে জানি না। আমি খবর পেয়েছি আগুন লাগার পর। আমাদের অটোমোবাইলস গ্যারেজ মালিক সমিতির একটি পিকনিক ছিল ৩০০ ফিট এলাকায়। এই এলাকায় সকল গ্যারেজ মালিক সেই অনুষ্ঠানে ছিল। অনুষ্ঠানে থাকা অবস্থায় আমরা জানতে পারি যে আগুন লেগেছে। আমার গ্যারেজে মেরামতের ৭টি গাড়ি ছিল। সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

আরেকজন গ্যারেজ মালিক জানান, এই এলাকায় একসাথে যতগুলো গ্যারেজ ছিল সেসব গ্যারেজের বেশিরভাগগুলোই পুড়ে ছাই হয়ে গেছে। সব গ্যারেজেই মানুষের মেরামত করতে দেওয়া গাড়ি ছিল। যেগুলো ঠিকঠাক করে গ্যারেজে রাখা হয়েছিল সবগুলোই গাড়ি পুড়ে গেছে। তবে কোন গ্যারেজ থেকে আগুন লেগেছে সেটি এখনো সঠিকভাবে বলা যায়নি।

ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনী, সাধারণ মানুষ এবং সেচ্ছাসেবীরা আগুন নেভাতে কাজ করছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে আমাদের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়াকসপ) আগুন লেগেছে। পরে বিকট কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X