কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ
অপারেশন ডেভিল হান্ট

নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার ৩

ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার হওয়া তিন আসামি। ছবি : সংগৃহীত
ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার হওয়া তিন আসামি। ছবি : সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের আওতায় ঢাকা নিউমার্কেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিউমার্কেট থানাধীন ঢাকা কলেজের উত্তর পাশে নায়েমের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- পটুয়াখালীর বাউফল থানার মনিরুজ্জামন (৩৫), মাদারীপুরের কালকিনী উপজেলার মো. উজ্জল (২৫) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. শান্ত ইসলাম (২৫)।

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, ডেভিল হান্টের আওতায় বিশেষ অভিযান চলাকালে নায়েমের গলিতে ডাকাত দলের কয়েকজন সদস্য ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন সংবাদ পায় পুলিশ। এ সময় পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি ছোরা ও একটি লোহার রড উদ্ধার করে পুলিশ। পাশাপাশি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেটের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মিন্টু একটি মামলা করেন।

এর আগে, পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়- ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ৭৪৩ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। একই সঙ্গে অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এই অভিযানে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X