কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পোহাতে হয়েছে ফায়ার সার্ভিসকে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর হাতিরঝিলে একটি ওভারপাসে ওঠার মুখে চলন্ত একটি গাড়িতে আগুন লাগে। দুপুর ১২টা ২৫ মিনিটে খবর পাওয়ার পর তেজগাঁও স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। যানজটের কারণে গাড়ি ১টার দিকে পৌঁছায়। পরে ১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X