কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবাজার এলাকায় আগুন, ৩০ মিনিটেই নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশের ভবনের ৪ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার আধাঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। সোমবার (২১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। পরে ৮টা ৪১ মিনিটেই ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রায় আধাঘণ্টা প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি পরে জানাবেন বলে জানানো হয়।

চলতি বছরের ৮ এপ্রিল বরিশাল প্লাজার ৪র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে ৪ এপ্রিল ভোরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল রাজধানীর বঙ্গবাজারে। এ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় তিন হাজার দোকান। ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। এখনো আগুনের ঝুঁকিতে আছে ঢাকার এক হাজার ৩০০টি শপিংমল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X