কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৫:৩৮ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ারীতে গ্যাস লিকেজে আগুন, যে ব্যাখ্যা দিল তিতাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্যাস লিকেজ হয়ে রাজধানীর ওয়ারী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কীভাবে এ ঘটনা ঘটল সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানায়, গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেনি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ভেকু মেশিন ব্যবহার করে রাস্তা খনন কাজ করার সময় ভেকুর আঘাতে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে গ্যাস বের হওয়ার সময় ভেকুর ঘষায় আগুন লেগে যায়।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় গ্যাসলাইন লিকেজ থেকে রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, রাত দুইটার দিকে ওয়ারীর পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট কাজ করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর আমরা পায়নি। তবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া আগুনের লেলিহান শিখায় পাশের ভবনের গ্লাস ও জানালা ভেঙে পড়েছে।

স্থানীয়রা জানান, ডিপিডিসির হাইভোল্টেজ পাইপলাইনের কাজ করার সময় গ্যাস লাইনে আগুন লাগে। এসময় ডিপিডিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলারও অভিযোগ দেন বাসিন্দারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১০

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১২

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৩

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৪

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৯

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

২০
X