কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ
ইফতার মাহফিলে বক্তারা

ঠাকুরগাঁওয়ে সমন্বিত উন্নয়নের বিকল্প নেই

ইফতার মাহফিলে অতিথিরা। ছবি : সংগৃহীত
ইফতার মাহফিলে অতিথিরা। ছবি : সংগৃহীত

সমন্বিত উন্নয়নের মাধ্যমে ঠাকুরগাঁও জেলাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের ব্যাক্তিরা। এসময় তারা জেলাকে এগিয়ে নিতে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনারায় চালু, একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবিসহ নানা বিষয় তুলে ধরেন।

রাজধানীর কাকরাইলের (আইডিইবি) মিলনায়তনে পুনর্মিলনী ও ইফতার মাহফিলের আয়োজন করে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম। এতে ঢাকাস্থ ঠাকুরগাঁওয়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (৭ই মার্চ) বিকেল তিনটায় আব্দুর রহমান ও জাকির হোসেনর যৌথ সঞ্চালনায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ভিশন গ্রুপের চেয়ারম্যান মো. বেলাল হোদাইন, সাদেকুল ইসলাম প্রক্টর (আই ইউবি এটি), ইবনে সিনা ট্রাস্ট এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আমিনুর ইসলাম, কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. সিবগাতুল্লাহ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. ফারুক হাসান, ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক অ্যাড. পারভেজ লাবু সহ অন্যরা।

এসময় এসময় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. দেলাওয়ার হোসেন বলেন, গত দুই বছরে শিক্ষা সহায়তা, রমাদানের ফুড প্যাকেজ, কোরবানির গোস্ত, প্রায় এক হাজারটি টিউবয়েল, পাঁচটি মসজিদ নির্মাণ, চিকিৎসা সহযোগিতা ও শহীদ পরিবারের মাঝে লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, উত্তরের প্রান্তিক জেলা ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে হলে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু ও একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম ঢাকাস্থ ঠাকুরগাঁও বাসীর বিভিন্ন প্রয়োজনে যেমন, রক্তদান,চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি কোচিংয়ে সহায়তাসহ নানাবিধ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে ও সামনে ফোরামের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা ব্যক্ত করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X