কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

আবুল হোসেন কলেজ অ্যালামনাইর সভাপতি পলাশ, সম্পাদক পারভেজ

প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ। ছবি : সংগৃহীত
প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ। ছবি : সংগৃহীত

সৈয়দ আবুল হোসেন কলেজ (সাকে) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশকে সভাপতি ও অ্যাডভোকেট মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন সাবেক শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনায় মৌখিক গণভোটে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন সৈয়দ আবুল হোসেন কলেজ (খোঁয়াজপুর, মাদারীপুর) সাকোর প্রাক্তন শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন এ মৌখিক গণভোটে।

সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক, বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের যে কোনো প্রয়োজন ও উৎকর্ষতা সাধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা।

সভাপতি নির্বাচিত হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ বলেন, সমাজ ও জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও শিক্ষা উন্নয়নেও আধুনিক প্রযুক্তিগত পরিকল্পনার কথা জানান নবনির্বাচিত এই সভাপতি। আর খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করারও ঘোষণা দেন শিক্ষাবিদ ও সংগঠক ডক্টর আশরাফ সাদেক পলাশ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, নাগরিক ব্যস্ততায় থাকা পুরোনো বন্ধু, সিনিয়র-জুনিয়রদের এক প্ল্যাটফর্মে আনার জন্যই মূলত এই অ্যালমনাইয়ের যাত্রা শুরু হয়েছে। যেখান থেকে শুধু এই সংগঠনের সদস্যদের জন্যই না দেশের সার্বিক প্রয়োজনেও কল্যাণমূলক কাজ করবেন তারা।

আদর্শ ও আইকনিক অ্যালমনাই করতে এই সংগঠনের জন্য যা যা করতে হয় সে ধরনের প্রস্তুতি নিতে কাজ করবে এই নতুন নেতৃত্ব।

অনুষ্ঠানের মিলাদ মাহফিলে কলেজের প্রতিষ্ঠাতা, প্রয়াত সৈয়দ আবুল হোসেনসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X