কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১২:২৯ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে রেলের দাবির আন্দোলনে পাশে আছি : অ্যাটর্নি জেনারেল

ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ঝিনাইদহে রেললাইনের দাবির আন্দোলন যদি বেগবান করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সতীর্থ থাকব।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর এক হোটেলে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বতব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একাংশ। আমাদের সেই জনগোষ্ঠীর একাংশ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে দাবি আদায়ে ঝিনাইদহের উন্নয়নের প্রচেষ্টাকে সবসময় সাধুবাদ জানাব। ঝিনাইদহের উন্নয়নের জন্য আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন ভূমিকা রাখেন।

তিনি বলেন, ঝিনাইদহে রেললাইন দাবির আন্দোলন যদি বেগবান করতে পারেন, আমি আপনাদের সঙ্গে সতীর্থ থাকব। আমরা যে যেখানে থাকি ঝিনাইদহ উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ, এতদিন আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে সমতা আনতে গেলে আমাদের এ ধরনের প্ল্যাটফর্ম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। সেই প্রচেষ্টায় আমি আপনাদের স্বপ্নের একজন সারথি, সহযাত্রী হব।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাছির প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X