কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এ বছর একালের তীব্র জলজটের আশঙ্কা করছি : ডিএনসিসি প্রশাসক

বিমানবন্দর রেলস্টেশনের সংলগ্ন আশকোনা রেলগেট ও এর আশপাশের উন্নয়ন কাজ পরিদর্শনকালে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
বিমানবন্দর রেলস্টেশনের সংলগ্ন আশকোনা রেলগেট ও এর আশপাশের উন্নয়ন কাজ পরিদর্শনকালে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান থাকায় এ বছর একালের তীব্র জলজটের আশঙ্কা করছি। তাই বর্ষার পূর্বে সর্বোচ্চ পানি নিষ্কাশনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যার ফলস্বরূপ আগামী বর্ষার মৌসুমে এ এলাকার মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বিমানবন্দর রেলস্টেশনের সংলগ্ন আশকোনা রেলগেট ও এর আশপাশের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসন রাতারাতি করা সম্ভব নয়, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এ জলাবদ্ধতা পরিস্থিতি সর্বনিম্ন রাখা যায়।

ডিএনসিসি প্রশাসক বলেন, আসন্ন বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একযোগে কাজ করবে।

প্রশাসক আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বড় বড় শহুরে বন্যা থেকে নিরসনের জন্য জলাধার একান্ত প্রয়োজন। তাই, সব উন্নয়নকারী সংস্থাকে অনুরোধ করব যেন জলাধার ভরাট না করে। একান্ত করতে হলে প্রকল্প শেষে যেন সেটা জলাধার হিসেবে ফিরিয়ে দেয়। কোনো ভাবেই সেগুলোতে মাঠ, বাজার কিংবা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না।

পরিদর্শনকালে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X