কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ নানা স্থাপনার নাম পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ‘বঙ্গবন্ধু এভিনিউ’সহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ ও বিভিন্ন পার্কের নতুন নামকরণ করা হয়েছে।

নামকরণ সংক্রান্ত উপকমিটির সুপারিশ, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এসব নতুন নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি’ ‘ইনার রিং রোড’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ ‘ঝাউচর প্রধান সড়ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’ ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’ নামে, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ ‘কলাবাগান শিশু পার্ক’ নামে, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ নামে, ‘মেয়র শেখ তাপস সেতু’ ‘কামরাঙ্গীরচর ব্রিজ’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ ‘সরাফতগঞ্জ পার্ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র হানিফ অডিটোরিয়াম’ ‘নগরভবন অডিটোরিয়াম’ নামে নামকরণ করা হয়েছে। ‘মেয়র হানিফ ফ্লাইওভার’ ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’ নামে, ‘মেয়র হানিফ জামে মসজিদ’ ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’ নামে, ‘মেয়র হানিফ মসজিদ’ ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’ নামে, ‘বঙ্গবন্ধু এভিনিউ’ ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’ নামে নামকরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কসমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X