কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

বংশালে ফার্নিচারের দোকানে আগুন, নিহত ১

বংশালের ফার্নিচারের দোকানে আগুন। ছবি : সংগৃহীত
বংশালের ফার্নিচারের দোকানে আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন ১৮ জন।

সোমবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার।

মো. শাহজাহান বলেন, ভোররাত ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, ওই ৫ তলা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ভবনের দ্বিতীয় তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমিন উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১০

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১১

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১২

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৩

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৪

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৫

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৬

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৭

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৮

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৯

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

২০
X