কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবেশ করেন ভাড়াটিয়া সেজে, বের হন চুরি করে

গ্রেপ্তারকৃত শেখ মশিউর রহমান শাওন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত শেখ মশিউর রহমান শাওন। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুর এলাকার পশ্চিম শেওড়াপাড়া থেকে শেখ মশিউর রহমান শাওন (২৪) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন বাসা ভাড়া নেওয়ার নাম করে ভাড়াটিয়া সেজে বিভিন্ন ফ্ল্যাটে ঢুকেন, এরপর সুযোগ বুঝে চুরি করে কেটে পড়েন।

শুক্রবার মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এসব তথ্য জানান।

ওসি মহসীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শেওড়াপাড়ায় বাসা ভাড়ার নাম করে একটি ফ্ল্যাটে ঢুকে চুরি করেন শাওন। ওই বাসায় চুরি করার পর অন্য বাসায় চুরি করতে গিয়ে ধরা পরেন তিনি। পরে পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই জোড়া রুপার নুপুর, নগদ ১০ হাজার ৪৮০ টাকা এবং চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার শাওন একজন চিহ্নিত চোর। তিনি মূলত ‘টু লেট’, ‘বাসা ভাড়া দেওয়া হবে’ পোস্টার, সাইনবোর্ড ঝুলানো ভবনগুলোতে যান। সাধারণত যান ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে। কারণ এই সময়ে এ ধরনের ভবনে মানুষ কম থাকে। আর স্কুল, অফিস খোলা থাকার ফলে ওই সময় সেখানে কেউ থাকে না। তাই বাসা ভাড়ার নাম করে এই সময়েই ভবনে ঢুকে পড়েন শাওন। এরপর ঘরের তালা ভেঙে সব চুরি করে পালিয়ে যান। তার সঙ্গে সবসময় একটি ব্যাগ থাকে। সেই ব্যাগেই থাকে তালা ভাঙার যন্ত্রসহ চুরির যাবতীয় সরঞ্জাম। এই ব্যাগ নিয়েই তিনি ঘুরেন। আর কেউ জিজ্ঞেস করলে নিজেকে ইলেকট্রিশিয়ান বলে পরিচয় দেন। তিনি গত চার বছর ধরে অর্ধশতাধিক চুরি করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X