কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েটের ডিজাইন করা রিকশা চলবে ঢাকায়, প্রশিক্ষণ ছাড়া মিলবে না লাইসেন্স

বুয়েটের ডিজাইন করা অটোরিকশা। ছবি: সংগৃহীত
বুয়েটের ডিজাইন করা অটোরিকশা। ছবি: সংগৃহীত

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না এমন জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অটোরিকশার একটি ডিজাইন নিয়ে কাজ করছে। এটি হলে অটোরিকশা চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়া হবে। প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১১ পলাশ নগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এরআগে ৩, ৪, ও ৫ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজে মিরপুর পলাশ নগর এলাকায় মোট ১১ কিলোমিটার রাস্তা, ৩৫ কিলোমিটার নর্দমা ও ১৩ কিলোমিটার ফুটপাত নির্মাণকাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

নগরবাসীর উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক বলেন, আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দিন আমরা সেগুলো বন্ধ করে দেব। আপনারা বাড়ি মালিক সমিতি থেকে উদ্যোগ নিন, আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশ করতে দিয়েন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা চেষ্টা করছি।

তীব্র গরমে পথচারীদের পানি খাওয়ানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে অনেক নিম্ন আয়ের মানুষ আছে যাদের পক্ষে কিনে পানি খাওয়া সম্ভব হয় না। তাই অনুরোধ করছি সবাই সক্ষমতা অনুযায়ী পথচারীদের পানি খাওয়ানোর ব্যবস্থা করুন। মানুষের পাশাপাশি অনেক প্রাণী আছে যেমন পাখি, কুকুর, বিড়াল তারাও তীব্র গরমে অনেক কষ্ট করে। এসব প্রাণীর জন্য ছাদে, বারান্দায় বা বাড়ি সামনে পাত্রে পানি রাখলে খেতে পারবে। এভাবেই শহরে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে।

বক্তৃতা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ নির্মাণকাজের উদ্বোধন করেন এবং মোনাজাতে অংশ নেন।

নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, পলাশ নগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X