কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেট থানা বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম। ছবি : কালবেলা
নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম। ছবি : কালবেলা

নিউমার্কেট থানা বিএনপি ও ১৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পরিচ্ছন্নতা অভিযান ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (০২ মে) সকাল ১০ টায় এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম।

নাসির উদ্দিন বলেন, বিএনপির নেতা-কর্মীরা কখনও ধান ক্ষেতে, পাট ক্ষেতে লুকিয়ে ছিল। আমরা বাড়িঘর ছাড়া ছিলাম, কখনও কারাগারে ছিলাম। আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পেতাম না। আমাদের ভাইয়েরা আহত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। কিন্তু বর্তমান সরকার আসার পর আমরা এখন কথা বলতে পারছি, বাঁচতে পারছি। এই জন্য আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা নেতা-কর্মীকে বলেছি ভালো কাজে শরিক হন। গাছ লাগান পরিবেশ বাঁচান এবং শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেখানে পরিচর্যা করতে হবে। যেখানে গাছ লাগানো যাবে না, সেখানে পরিচ্ছন্নতা অভিযান করুন। আমাদের নেতা-কর্মীরা এসব কাজের মাধ্যমে সাধারণ মানুষ ও দেশের জন্য কাজ করবে।

তিনি আরও বলেন, তারেক রহমান যেভাবে দেশকে নিয়ে স্বপ্ন দেখছেন আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে সুন্দর একটি দেশ উপহার দিতে পারব। তবে দেশকে গড়ে তুলতে একটি গণতান্ত্রিক সরকার দরকার। যেহেতু এই সরকার বিনা ভোটের সরকার। তাই আমরা চাই দ্রুত নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার গঠন হয়ে জনগণের জন্য কাজ করুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X