কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাবতলী পশুর হাটের ইজারায় প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাবতলী পশুর হাটে ইজারা প্রদানে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির বিষয়ে বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয় মর্মে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে অনুসন্ধানের জন্য ডিএনসিসি থেকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। গত বুধবার এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ডিএনসিসি প্রশাসক তাদের সর্বোচ্চ সহায়তার জন্য ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশ দেন।

জানা গেছে, রাজধানীর গাবতলীর পশুর হাটের জন্য সরকার-নির্ধারিত দর ছিল ১৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা। সর্বোচ্চ দর উঠেছিল সোয়া ২২ কোটি টাকা, যা নির্ধারিত দরের চেয়ে সাত কোটি টাকার বেশি। এর সঙ্গে আরও ২৫ শতাংশ মূল্য সংযোজন কর ও আয়কর (ভ্যাট ও আইটি) রাজস্ব খাতে যুক্ত হওয়ার কথা ছিল। তবে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেয়নি ডিএনসিসি। ইজারার পরিবর্তে গাবতলী হাটে এখন সরাসরি হাসিল আদায় করছে ডিএনসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X