কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

উল্টো পথে গাড়ি। ছবি : সংগৃহীত
উল্টো পথে গাড়ি। ছবি : সংগৃহীত

ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে উল্টো পথে চলাচল করায় দেড় শতাধিক মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৬ মে) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভ্যতা একটি জাতির মেরুদণ্ড। অথচ ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে অহরই উল্টোপথে চলতে দেখা যায়। এমনকি বাক-বিতণ্ডাসহ ট্রাফিক পুলিশের কাজে বাধা দেওয়ায় তাৎক্ষণিক কারাদণ্ডও ভোগ করেছেন কেউ কেউ। তবুও সচেতনতার দৃষ্টি যেন খুলছে না। তবে বসে নেই ডিএমপির ট্রাফিক বিভাগও।

এতে বলা হয়, সোমবার (৫ মে) শুধু উল্টো পথে চলার কারণে ১৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ২৩২২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানকালে ২৭০টি গাড়ি ডাম্পিং ও ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনাকে সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সকল চালক ও যাত্রীদের উল্টো পথে চলাচল এবং অননুমোদিত সড়কে প্রবেশ না করার জন্য আহ্বান করছে ডিএমপি। এছাড়া, ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে সড়কে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১০

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১১

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১২

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৩

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৪

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৫

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৬

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৭

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৮

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৯

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

২০
X