কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে বসে মিলবে ডিএনসিসির ট্রেড লাইসেন্স, দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ঢাকা উত্তর সিটি করপোরেশনের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দারা এখন হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে। ট্রেড লাইসেন্স আবেদন করা, ফি জমা দেওয়া যাচ্ছে অনলাইনে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনায় ডিএনসিসির ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স প্রদান সহজীকরণ করতে অনলাইনের ঘরে বসে এই সেবা পাবেন নাগরিকরা।

বুধবার (১৪ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোল্ডিং ট্যাক্স দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়েবসাইটে গিয়ে ই-রেভিনিউ অপশনে ক্লিক করলে সিটিজেন চার্টারে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিষ্ট্রেশন করলে ব্যক্তিগত ড্যাসবোর্ড খুলে যাবে। ড্যাসবোর্ড থেকে হোল্ডিং ট্যাক্স অপশনে গিয়ে তথ্য প্রদান করে কুইক পে অপশন থেকে প্রদানকারীর ব্যাংক অ্যাকাউন্ট অথবা কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় টাকা পরিশোধ করতে পারবে।

সিটিজেন পোর্টাল থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিকাশ, ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ ও নগদের মাধ্যমে ডিএনসিসির ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়া যাবে।

একইভাবে সিটিজেন পোর্টাল থেকে নতুন বাড়ি যেগুলো কর তালিকার আওতাধীন নাই সেগুলোর ই-হোল্ডিং নিজেই মূল্যায়ন করে হোল্ডিং ট্যাক্স অপশনে নতুন হোল্ডিং আবেদনে প্রয়োজনীয় তথ্য দিলে তার ট্যাক্স কত টাকা সে সংক্রান্ত তথ্য ও নতুন ই-হোল্ডিং নম্বর পেয়ে যাবে।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন করদাতাদের কর প্রদান কার্যক্রম সহজ করতে এ বছর ১১ মে ২০২৫ তারিখ থেকে পৌরকর মেলা ২০২৫ আয়োজন করেন। মেলা চলবে ৩০ মে ২০২৫ পর্যন্ত ডিএনসিসির ১০টি অঞ্চলে ২৪টি কেন্দ্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X