কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণ দাবি হিন্দু নেতাদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতারা। ছবি : কালবেলা

বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলার ঘটনা অব্যাহত রয়েছে অভিযোগ করে যথাযথ তদন্তের মাধ্যমে এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। অন্যথায় শিগগিরই তারা মাঠে নেমে কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (৩০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

যশোরের অভয়নগরসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, মন্দিরে হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও বিচার এবং ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে সনাতনী জাগরণ জোটের প্রসেনজিৎ কুমার হালদার, অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রদীপ কান্তি দে, রাজেশ নাহা, সাজেন কৃষ্ণ বল, রাজ ঘোষ বক্তব্য দেন।

এ ছাড়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত সনাতন পরিষদের প্রদীপ আচার্য, অধ্যাপক অশোক তরু, এম.কে রায়, অ্যাড. জিতেন চন্দ্র বর্মন, সনাতনী অধিকার আন্দোলনের সাজেন কৃষ্ণ বল, সুশান্ত অধিকারী, পুতুল, অয়ন রায়, আশিষ বাড়ুই, ডেবিট পাল, সবুজ দত্ত, বাঁধন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ড. প্রভাস চন্দ্র রায়, পলাশ কান্তি দে, রাজেস নাহা, সাজেন বল, বাংলাদেশ সনাতন পার্টির সবুজ বৈরাগী, প্রাণতোষ তালুকদার, রঞ্জিত দাশ, বাংলাদেশ হিন্দু পরিষদের সাজন কুমার মিস্তী, রুপম সরকার, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, দিলীপ বিশ্বাস, বিশ্ব হিন্দু ফেডারেশনের সন্তোষ বিশ্বাস, ভক্ত সংঘ বাংলাদেশের শান্তি রঞ্জন মন্ডল, ভক্ত সংঘ সোসাইটির অনিল পাল, বাসুদেব ভক্ত সংঘ ফাউন্ডেশনের সুমন গোস্মামী পুলক, বাংলাদেশ মাইনরিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের অ্যাড. শংকর চন্দ্র দাশ, জাতীয় হিন্দু মহাসংঘের পিজুস দাশ, বাংলাদেশ হিন্দু লীগের শংকর চন্দ্র দাশ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X