কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবার কাছে যেতে সড়কে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি

চার বছরের ছোট্ট শিশুটি মা-বাবার কাছে ফিরেছে। ছবি : কালবেলা
চার বছরের ছোট্ট শিশুটি মা-বাবার কাছে ফিরেছে। ছবি : কালবেলা

সড়কে দাঁড়িয়ে অঝোরে কান্না করা চার বছরের ছোট্ট শিশুটি মা-বাবার কাছে ফিরেছে। সোমবার (২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে হুমায়রা জান্নাত নামের শিশুটি হারিয়ে গিয়েছিল।

শিশুটি নিজের নাম ও বাবার নাম সম্রাট বলতে পারলেও বাসা কোথায় তা বলতে পারেনি। সকাল ১১টার দিকে মো. আজিজুল নামে এক রিকশাচালক খুঁজে পান শিশুটিকে।

আজিজুল জানান, শিশুটি হাউজিং সোসাইটির ৮ নম্বর সড়কে দাঁড়িয়ে কাঁদছিল। এদিক-সেদিক ঘোরাঘুরি করছিল। পরে আমি তাকে রিকশায় তুলে নিয়ে আশপাশে শিশুটির বাবা-মায়ের পরিচয় জানার চেষ্টা করি। কিন্তু পরিচয় মেলেনি।

পরে রিকশাচালক আজিজুল শিশুটিকে ৭ নম্বর সড়কের মুরগি দোকানি ওহিদুল ইসলামে জিম্মায় দিয়ে চলে যান। এরপর শিশুটির পরিবারের খোঁজ চেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।

ওহিদুল ইসলাম কালবেলাকে বলেন, শিশুটিকে আমার দোকানে বসিয়ে রেখে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। বাবা-মায়ের কাছে যাওয়ার জন্য শিশুটি কান্নাকাটি করছিল। দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে খোঁজ পায় পরিবারের সদস্যরা। তারা আমার দোকানে এসে শিশুটিকে নিয়ে যান।

তিনি বলেন, নবোদয় হাউজিংয়ের পাশে একটি বস্তিতে মা-বাবার সঙ্গে থাকে শিশুটি। সকালে আরও চার-পাঁচজন শিশুর সঙ্গে খেলা করতে বের হয়ে সে হারিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X