কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর হাতে ভুয়া মেজর আটক 

সেনাবাহিনীর হাতে এক ভুয়া মেজর আটক। ছবি : কালবেলা
সেনাবাহিনীর হাতে এক ভুয়া মেজর আটক। ছবি : কালবেলা

রাজধানীর মতিঝিলের সোনালি ব্যাংক থেকে এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৫ জুন) তাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভুয়া মেজর পরিচয়ধারী এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তার নাম আবু কায়সার চৌধুরী। সেনাবাহিনীতে তার পদবি ছিল ল্যান্স করপোরাল।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানি ইসলামের রুমে এসে তার ভিজিটিং কার্ড চান অভিযুক্ত ব্যাক্তি। তার পরিচয় জিজ্ঞেস করা হলে নিজেকে মেজর হিসেবে পরিচয় দেন তিনি। এসময় ওই রুমে অবস্থান করা একজন সাবেক বিগ্রেডিয়ার জেনারেল তার বিস্তারিত জানতে চাইলে নিজেকে ৩০ বিএমএ লং কোর্সের অফিসার পরিচয় দেন। কিন্তু অধিকতর জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে স্বীকার করতে বাধ্য হন তিনি মেজর ছিলেন না ছিলেন ল্যান্স করপোরাল।

ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ইস্পাহানি ইসলাম কালবেলাকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আমার রুমে আছে আমি তার পরিচয় জানতে চাইলে সে বারবার নিজেকে মেজর পরিচয় দেয়। আমার রুমে বসে ছিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। উনি জিজ্ঞাসাবাদ করার পর সে ল্যান্স করপোরাল পরিচয় দেয় এবং দুঃখ প্রকাশ করে।

তিনি বলেন, যেহেতু এটি সেনাবাহিনীর বিষয় এবং সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের গর্বের একটি বিষয় তাই আমরা সেনা ক্যাম্পে খবর দিই। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X