কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:৩৬ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলি, ৩ পুলিশ আহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে এ ঘটনা ঘটে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন লালবাগ ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবে, এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন।

এ ঘটনায় মাদক কারবারিদের প্রাইভেটকার ও ৯৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আতিক হাসান পেটের বাঁ পাশে ও সুজন বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে তাদের দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান করছিল। ফকিরাপুল মোড়ে মাদক ব্যবসায়ীদের একটি প্রাইভেটকারের গতিরোধ করলে তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই পুলিশ গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১০

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১১

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১২

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৩

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৪

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৫

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৬

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৭

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৮

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৯

ডিপজলের বিরুদ্ধে মামলা 

২০
X