রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জামিনের ২ মাস পর আবারও গ্রেপ্তার সন্ত্রাসী ‘টুন্ডা বাবু’

গ্রেপ্তারকৃত ‘টুন্ডা বাবু’। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত ‘টুন্ডা বাবু’। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গোষ্ঠী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে (৩১) আবারও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২-এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ত্রাস সৃষ্টি করেন টুন্ডা বাবু। দিনে দিনে গড়ে তোলেন বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ। ছিলেন মোহাম্মদপুরের ‘কবজিকাটা গ্রুপে’র অন্যতম প্রধান সহযোগী। চুরি, ছিনতাই, হত্যা, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে গত ২৮ ফেব্রুয়ারি তাকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তবে দুই মাস কারাগারে থাকার পর জামিনে বের হন টুন্ডা বাবু। এরপর আগের তুলনায় দ্বিগুণ শক্তিতে শুরু করেন সন্ত্রাসী কার্যক্রম।

পরে ২ জুলাই নড়াইলে র‍্যাব-২ ও ৬-এর যৌথ অভিযানে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় র‍্যাব-২-এর অভিযানে মাদক কারবারি ও সন্ত্রাসী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম, কবজিকাটা গ্রুপের প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X