কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ সিটির অভিযান

কারা অধিদপ্তর যেন এডিস লার্ভার কারখানা!

ডিএসসিসির উদ্যোগে কারা অধিদপ্তরের সদর দপ্তরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ছবি : কালবেলা
ডিএসসিসির উদ্যোগে কারা অধিদপ্তরের সদর দপ্তরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ছবি : কালবেলা

সরকারি প্রতিষ্ঠান অথচ সেখানে যেন এডিস মশার লার্ভা সৃষ্টির কারখানা। ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে এমন উদাসীনতার চিত্র দেখা গেছে রাজধানীর বকশি বাজারে অবস্থিত কারা অধিদপ্তরের সদর দপ্তরে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কারা অধিদপ্তরের সদর দপ্তরে অবস্থিত কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকায় ব্যাপক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অন্তত শতাধিক পরিত্যক্ত পাত্র ও স্থানে এডিস মশার ব্যাপক লার্ভা পাওয়া যায়। পরে সকল পাত্রে সৃষ্ট লার্ভা ধ্বংস করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সিটি করপোরেশনের কর্মীরা। ভবিষ্যতে যেন এই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি হতে না দেওয়া হয় সেজন্য কারা অধিদপ্তরকে অনুরোধ করেন দক্ষিণ সিটির কর্মকর্তারা।

কারা কনভেনশন হল ও সংলগ্ন এলাকায় পরিচালিত এই পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নগর ভবনে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির সরাসরি তদারকি করেন।

ডা. ফজলে শামসুল কবির কালবেলাকে বলেন, ‘কারা অধিদপ্তরে বিপুল সংখ্যক লার্ভা পাওয়া গেছে। যেটা একদম আমাদের কল্পনারও বাইরে। পরিত্যক্ত পাত্র, বাঁশ স্তূপ করা রাখা হয়েছে। বাঁশের স্তূপ ও প্রতিটি পাত্রের মধ্যে লার্ভা কিলবিল করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। পুরো এলাকাটি পরিষ্কার করে মশার ওষুধ ছিটিয়ে দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X