কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালী সাততলায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থানার মহাখালী সাততলা বস্তি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীর সাবেক সেক্রেটারি ছিলেন।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ৯টার দিকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আহতের অবস্থা আশঙ্কাজনক।

আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. সজল জানান, আমার ভাই বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীর সাবেক সেক্রেটারি ছিলেন। মহাখালী সাততলাবস্তির বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে অজ্ঞাত দুজন মুখোশ পরে সামনে থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আমার ভাই মহাখালীর বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, বনানীর মহাখালী সাততলা- বস্তির বক্ষব্যাথি হাসপাতালে চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে জামাল নামের এক চতুর্থ শ্রেণির সাবেক সেক্রেটারির মাথায় গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১০

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১১

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১২

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৬

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৭

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৮

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৯

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

২০
X