কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার শঙ্কায় আগস্টজুড়ে ঢাকায় ডিএমপির পরিকল্পনা

ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, ‘আগস্ট মাস ঘিরে নানা রকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব খবর উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।’

আওয়ামী লীগ সরকারের সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশ পেয়েছে বলেও জানান তিনি।

মাসুদ আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে।’

তিনি জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে।

চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসেই এটি চলবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, আগস্ট মাসে কোনো নিরাপত্তা শঙ্কা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X