কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:৫১ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে সেনাবাহিনীর অভিযান, সহস্রাধিক ধারালো অস্ত্র উদ্ধার

সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে সেনা কর্মকর্তা। ছবি : সংগৃহীত

রাজধানীতে ধারালো অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সামুরাই, চাপাতিসহ এগারোশ ধারালো অস্ত্র উদ্ধার করেন তারা। পাশাপাশি নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাতে নিউমার্কেটের তিনটি দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।

এ বিষয়ে মোহাম্মদপুর সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ। তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের শোডাউনে এ ধরনের অস্ত্র দেখা যায়, যা সন্ত্রাসীদের হাতে একটি চক্র তুলে দিচ্ছে। নিউমার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এগুলো জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবসায়ী সমাজের প্রতি অনুরোধ জানিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, আপনারা কেউ এ ধরনের সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকেই এগুলো হয়তো বিভিন্ন কারণে সংগ্রহ করেন; কিন্তু দেশের বর্তমান বাস্তবতা হলো—এগুলো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে এবং এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা যে কোনোভাবে বন্ধ করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাধারণ নগরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ আমরা কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১০

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১১

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১২

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৩

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৫

শোকেরও ছুটি নেই

১৬

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৭

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৮

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৯

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

২০
X