কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানকালে বস্তিবাসীরা। ছবি : কালবেলা
কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানকালে বস্তিবাসীরা। ছবি : কালবেলা

রাজধানীর কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটির বাস্তবায়ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।

বুধবার (১৩ আগস্ট) এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম ও তার সন্তান অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী ও বস্তিবাসীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আব্দুর রহিম ‘কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প’ দুটি বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি না মানলে আগামী সোমবার (১৮ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

এর আগে, সোমবার (১১ আগস্ট) সচিবালয়ের গেইটে প্রতীকী অনশন করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীদের পক্ষ থেকে তখন শহীদ মিনারে এই প্রতীকী অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। তখন মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়।

শহীদ মিনারে প্রতীকী অবস্থান কর্মসূচিতে আব্দুর রহিম আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গত ৯ আগস্ট থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যত বাধা দেয়া হোক না কেন, আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X