কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কার ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), আমাদের মোহাম্মদপুর, ডেমোক্রেটিক ইয়ুথ সোসাইটি (মোহাম্মদপুর), সোসাইটি ফর হিউম্যান রাইটস (এসএইচআর), ঐক্যবদ্ধ মোহাম্মদপুর এবং বছিলা সোশ্যাল প্লাটফর্মের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন আমাদের মোহাম্মদপুরের সভাপতি ইসমাইল পাটোয়ারী, নিসচা মোহাম্মদপুরের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস এম শাহীন, বছিলা প্ল্যাটফর্মের এম এ রশিদ ও শ্রমিক নেতা অহিদুর রহমান।

রাজনৈতিক নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আলী, ডা. শফিউর রহমান, আপ বাংলাদেশ নেতা রাজিবুল ইসলাম এবং ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমদ মজুমদার।

বক্তারা অভিযোগ করেন, লাখো মানুষের প্রতিদিনের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ, কাদাপানি জমে থাকা, দুর্ঘটনা এবং দীর্ঘ যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, গ্রামাঞ্চলেও এখন এ ধরনের সড়ক দেখা যায় না। অথচ ফোর লেন করার উপযোগী এই সড়কের বড় একটি অংশ দখল করে রাখা হয়েছে ইট-পাথরের গুদাম ও ভ্রাম্যমাণ দোকানপাট।

তারা দ্রুত সড়ক সংস্কার এবং দখলমুক্ত করার জন্য সরকার, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X