কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় অবস্থান জানাল পুলিশ

বাংলাদেশ পুলিশের লোগো ও ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের লোগো ও ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অবস্থান স্পষ্ট করা হয়।

এর আগে বুধবার রাতে রূপগঞ্জ থানার ভুলতা-গাউছিয়া রোডে মোটরসাইকেল ছিনতাই হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, পেছন থেকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন একটি বাইকের গতিরোধ করে। সেসময় একটি বাইকের পেছন থেকে একজন দা নিয়ে এগিয়ে আসেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

এতে বলা হয়, ঘটনা পরিক্রমায় এক ট্রাকের হেল্পারের ফোন থেকে ৯৯৯-এ কল আসার পর মাত্র ১০ মিনিটের মধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X