নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় ৪০ লাখ টাকার বিষ্ণুমূর্তি উদ্ধার

উদ্ধার বিষ্ণুমূর্তি। ছবি : কালবেলা
উদ্ধার বিষ্ণুমূর্তি। ছবি : কালবেলা

নওগাঁর পোরশায় একটি আম বাগান থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মূর্তিটির বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দয়হার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজি ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জেলার পোরশা থানার শিশাবাজার এলাকায় র‌্যাব-৫ এর একটি টহল দল জানতে পারে- কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশে অপেক্ষা করছে। এমন সংবাদে তেঁতুলিয়া ইউনিয়নের দয়হার গ্রামের একটি আমবাগানের ভেতর অভিযান চালানো হয়। অভিযানে বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রায় ৮ ইঞ্চি উচ্চতার বিষ্ণুমূর্তিটির ওজন প্রায় ১২.৩ কেজি। যার মূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। মূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X