ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর সঙ্গে তরুণীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

ফোন ছিনিয়ে নিতে তরুণীর সঙ্গে ছিনতাইকারীর ধস্তাধস্তি। ছবি : সংগৃহীত
ফোন ছিনিয়ে নিতে তরুণীর সঙ্গে ছিনতাইকারীর ধস্তাধস্তি। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের কাচারীঘাট বুড়াপীরের মাজার এলাকায় এক তরুণীর সঙ্গে ছিনতাইকারীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তরুণী ও ছিনতাইকারীর মধ্যে ধস্তাধস্তির সেই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ফুটেজে দেখা গেছে, ভুক্তভোগী তরুণী বাসা থেকে বের হয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তরুণীর পেছন থেকে এক ছিনতাইকারী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তরুণী ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। তখন তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে রাস্তায় তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারী এবং ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। তরুণীও ছিনতাইকারীকে ধরতে পেছন পেছন ছুটে যান।

ভুক্তভোগী ওই নারী সাথী বকশি কালবেলাকে বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সেন্ট্রাল কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম। এ সময় পেছন থেকে এক ছিনতাইকারী আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক আমি তাকে ঝাপটে ধরি। কিন্তু এক পর্যায়ে ছিনতাইকারী আমার চোখে ঘুষি দিয়ে আমাকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনায় অনলাইনে থানায় অভিযোগ করা হয়েছে। ছিনতাইকারী ঘুষিতে আমার চোখে মারাত্মক আঘাত লেগেছে। এ ঘটনায় চিকিৎসা নিয়েছি। কিন্তু চোখ প্রচণ্ড ব‍্যথা করছে, তাকাতে পারছি না।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম কালবেলাকে বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মনে হচ্ছে ঘটনাটি ময়মনসিংহ নগরীর বুড়াপীর মাজার এলাকার। তবে ভাইরাল হওয়া ভিডিওটি খতিয়ে দেখে জড়িত ছিনতাইকারীকে শনাক্ত করতে পুলিশের একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেননি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১১

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৩

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৬

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৮

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৯

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

২০
X