চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড় কেটে পানের বরজ, অনুমতিতে লাগছে ১০ হাজার টাকা

পাহাড় কেটে পানের বরজ নির্মাণ। ইনসেটে বনবিট কর্মকর্তা আসিফ মিয়া। ছবি : সংগৃহীত
পাহাড় কেটে পানের বরজ নির্মাণ। ইনসেটে বনবিট কর্মকর্তা আসিফ মিয়া। ছবি : সংগৃহীত

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জাধীন আজিজ নগর বনবিট এলাকায় সংরক্ষিত পাহাড় কেটে একাধিক পানের বরজ নির্মাণের অভিযোগ উঠেছে। এলিফ্যান্ট আন্ডারপাস সংলগ্ন এই এলাকায় বনভূমি দখল ও পরিবেশ ধ্বংসের ঘটনায় আজিজ নগর বন্যপ্রাণী অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বনবিট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বনজসম্পদ পাচারে সহযোগিতার গুরুতর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজনগর বনবিটের জাঙ্গালিয়া মাজারের পশ্চিমে, এলিফ্যান্ট আন্ডারপাসের দক্ষিণে খাদেম আহমদের খামারের উভয় পাশে কমপক্ষে ৮টি পানের বরজ গড়ে তোলা হয়েছে। এর মধ্যে চারটি বরজ সম্প্রতি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। এদিকে উদ্বেগজনকভাবে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় ও বনবিট অফিসের এক কিলোমিটারের মধ্যেই একাধিক পাহাড় কেটে বরজ নির্মাণ হলেও এ পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান বা মামলা হয়নি। এতে বনবিভাগের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পানের বরজ মালিক জানান, প্রতি বরজ বাবদ ১৫ হাজার টাকা এবং পাহাড় কাটার জন্য আরও ১০ হাজার টাকা করে তারা আজিজ নগর বনবিট কর্মকর্তা আসিফ মিয়াকে দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বনবিট কর্মকর্তা আসিফ মিয়া জানান, তিনি কোনো অর্থ নেননি এবং অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত। এ সময় তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।

এ বিষয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশবিদদের মতে, এলিফ্যান্ট আন্ডারপাস সংলগ্ন পাহাড় কাটা ও বরজ নির্মাণ হাতির চলাচলের করিডোর মারাত্মকভাবে সংকুচিত করছে, যা মানুষ ও হাতির সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ বরজ উচ্ছেদ, পাহাড় পুনরুদ্ধার এবং নিরপেক্ষ তদন্ত না হলে চুনতি অভয়ারণ্য স্থায়ী পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X