কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

হক বেকারি থেকে আগুনের সূত্রপাত

রাজধানীর কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুনের সূত্রপাত কাঁচাবাজারের প্রবেশমুখে থাকা হক বেকারি থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কৃষি মার্কেট নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন এ তথ্য জানান।

তিনি বলেন, রাত তিনটার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানান, হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দেই। কিন্তু তারা কল ধরে নাই। পরে ৯৯৯ এ কল দেই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি। গাড়ি পাঠাচ্ছি। এর আধা ঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে। ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে। পরে যে পাঁচ থেকে সাতটা গাড়ি এসেছে এটা আগে এলে ক্ষতি কম হতো।

বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করে মুশফিক জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। গাড়ি তাৎক্ষণিক এলে আগুনটা হয়তো কম ছড়াত। আর পানির সংকট ছিল।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X