কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব মারা গেছেন

ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ ) মোহা. আহসান হাবীব। ছবি : সংগৃহীত
ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ ) মোহা. আহসান হাবীব। ছবি : সংগৃহীত

ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ ) মোহা. আহসান হাবীব মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

পৃথক শোক বার্তায় আইনমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম আহসান হাবীব স্যালিভারি গ্লান্ড ক্যান্সারে ভুগছিলেন। তিনি সবশেষ ২২ আগস্ট স্ট্রোকজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

বিচারক আহসান হাবীব বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪র্থ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ২০১০ সালের ১৭ জানুয়ারি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে যোগদান করেন। এরপর তিনি ময়মনসিংহে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যশোরে জেলা লিগ্যাল এইড অফিসার এবং সবশেষ ঢাকায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (পল্লী বিদ্যুৎ) হিসেবে কর্মরত ছিলেন।

আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদালয়ের এলএলবি (অনার্স) ২০০০-০১ সেশনস (২৪ ব্যাচ)-এর শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সদরে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১০

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১১

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৩

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৪

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৫

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৮

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৯

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

২০
X