বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘অপরাধীকেও মৃত্যুর মুখোমুখি হতে দেখলে মায়া লাগে’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় ৩২ বছর কারাভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। কারাগারের প্রধান জল্লাদ হিসেবে ৩ দশকে ২৬ জন অপরাধীর ফাঁসি কার্যকর করেন তিনি।

আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে কারাগার থেকে বের হওয়ার পর ফাঁসি কার্যকরের আগে শাহজাহানের নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, মৃত্যুর আগে দণ্ডিত মানুষগুলোর জন্য মায়া লাগলেও আইনের খাতিরেই তাকে কাজটি করতে হয়েছে।

শাহজাহান বলেন, ‘দীর্ঘদিন জেল খেটেছি। জেলে সার্ভিস দিয়েছি। কারাগারে ছিলাম। আমাকে কর্তৃপক্ষ যথেষ্ট আদর করেছে, সম্মান করেছে। আমি ভালোই ছিলাম।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জল্লাদ হিসেবে ৩ দশকেরও বেশি সময়ে ২৬ জন অপরাধীর ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।

যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তি, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি, জেএমবির সদস্য, এরশাদ শিকদার ও মুনীরের মতো বড় বড় অপরাধীকে ফাঁসি দেওয়ার কথা জানান তিনি।

যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া নিয়ে তার অনুভূতি সম্পর্কে শাহজাহান বলেন, ‘যদি তারা সে অপরাধ করে থাকে আমি তো আর তাদের মনের খবর বলতে পারব না, যেহেতু তারা দোষী হয়েছে, অপরাধ করেছে, সে হিসেবে তো আমার খারাপ লাগার কথা না।’

তিনি বলেন, ‘আমি অন্যের বাড়িতে উঠছি এখন। তাহলে আমি কী করে খাব? কোথায় যাব, কী করব? এখন তো আর আমার সেই বয়স নেই। আমার বয়স ৭৪। আমি এখন কী করব? আমার একটাই কথা আপনাদের কাছে, আপনারা যদি একটু সাহায্য করেন। প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ। আমাকে যেন বাড়িঘর দিয়ে, আমাকে চলার মতো কিছু করে দেন। এটাই আমার অনুরোধ।’

ফাঁসির অভিজ্ঞতার কথা জানতে চাইলে শাহজাহান বলেন, প্রতিটি ফাঁসিতেই কিছু আবেগ জড়িত। কারণ আমার হাত দিয়ে একটা লোক যাচ্ছে। একটা মানুষ যত অপরাধই করুক, তাকে মৃত্যুর মুখোমুখি হতে দেখলে সবারই মায়া হয়। কিন্তু আমি মায়া করলেও তো আদালত বা আইন তো মায়া করবে না। আমি চলে আসার পরও অপরাধীদের ফাঁসি হবে। মায়া লাগলেও আইনের খাতিরে আমাকে কাজটা করতে হয়েছে। শাহজাহান জানান, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ফাঁসির আগে সোজা হয়ে দাঁড়িয়ে শুধু একটি কথাই বলেছিলেন, আমার জীবনে আমি কখনো কোনো অপরাধ করিনি, আমার জন্য দোয়া করবেন। বাংলাভাই নামে পরিচিত জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম অনুরোধ করেছিলেন তার ফাঁসি কার্যকর হওয়ার পরে যেন ছবি তোলা না হয়।

শাহজাহান আরও জানান, বঙ্গবন্ধুর খুনিরা একেবারেই চুপচাপ ছিলেন। তারা কোনো কথাই বলেননি। ফাঁসি দেওয়ার আগে মুনীর বলেছিলেন, আমাকে একটা সিগারেট দাও।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি সম্পর্কে শাহজাহান বলেন, ওইসময় তিনি চুপচাপ ছিলেন। একটা মানুষ যত উচ্ছৃঙ্খলই হোক না কেন, সে যখন জানতে পারে যে সে আজ দুনিয়া থেকে চলে যাবে, তখন তার মুখ দিয়ে আর কোনো খারাপ কথা আসে না।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X