রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আরডিজেএডির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিল। ছবি : কালবেলা
ইফতার মাহফিল। ছবি : কালবেলা

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিপুল সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় ইফতার মাহফিলে সংগঠনটির বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। কাজেই এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাকিদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন সদস্যরা।

নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদ বক্তব্য দেন। রাজশাহী বিভাগের ৮ জেলার সাংবাদিক নেতৃরা মাহফিলে বক্তৃতা করেন।

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের ৮ জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X