শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে গ্যাস লাইনে লিকেজ, দগ্ধ ওয়াসার ৫ শ্রমিক

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্টের নামাপাড়ায় রাস্তা খুঁড়ে কাজের সময় গ্যাস লাইনে লিকেজ থেকে সৃষ্ট আগুনে ওয়াসার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।

সুপারভাইজার আনিসুর রহমান জানান, ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন তারা। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন শ্রমিকদের একজন গ্যাস লাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই বিস্ফোরণ হয়। এতে প্রত্যেকের শরীরই কমবেশি ঝলসে যায়। তাৎক্ষণিক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। ঘটনার ভয়াবহতা আঁচ না করেই গ্যাস লাইটার জ্বালানোতে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ পাঁচজনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X