কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:৩৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারে স্বামী শামীম মিয়াকে (৪০) হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী বানু বেগম (৩২)। বৃহস্পতিবার (২২ জুন) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বলেন, বানু বেগম নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন। এখন তিনি আত্মসমর্পন করতে চান। এ অবস্থায় কলার দ্রুত পুলিশ টিম পাঠানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি আরও বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল তানভীর কলটি রিসিভ করেন। তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়ার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার দায়ে অভিযুক্ত বানু বেগমকে আটক করে তারা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, আমরা ভোর ৪টার দিকে খবর পাই। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে আমরা নিহতের স্ত্রীকে আমাদের হেফাজতে নেই । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন।

এ ছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X