কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না : মেয়র আতিক

রাজধানীর মহাখালী আগুনের ঘটনায় ঘটনাস্থলে গিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী আগুনের ঘটনায় ঘটনাস্থলে গিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালী খাজা টাওয়ারে লাগা আগ্নিকাণ্ডে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে অগ্নি নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ভেতরে কেউ আটকে আছে কি না সে বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৯টার পর মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগা ভবনটিতে উদ্ধারকাজ চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আশা করছি দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য বলা যাবে।

মেয়র আতিক বলেন, এই ভবনে যতগুলো অফিস রয়েছে তাদের এইচআর ডিপার্টমেন্টকে বলেছি কতজন লোক ছিল, কতজন লোক বের হয়ে এসেছে; এই তথ্যটা নির্ধারণ করার জন্য। কারণ এটি কোনো কারখানা না, যেখানে অনেক লোক আছে। প্রতিটি অফিসের এইচআর ডিপার্টমেন্টকে বলা হয়েছে, খোঁজখবর নিতে তাদের কতজন লোক অফিস ছিল। এদের মধ্যে কতজন নেমে এসেছে নাকি সবাই নেমে এসেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও যুক্ত হয় ১০টি ইউনিট।

রাজধানীর মহাখালী খাজা টাওয়ার এর অগ্নিনির্বাপণে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

জানা গেছে, আগুন লাগার ঘটনায় ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনের ছাদে। কেউ কেউ আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন। ইতোমধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X