কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

এলআরএফের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এতে দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম ২০২৩-২৪ মেয়াদের জন্য নির্বাচিত নতুন কমিটির নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।

ওই সময় নির্বাচন কমিশনার মিজান মালিক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে সংগঠনের ৯৮ জন ভোটারের মধ্যে ৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

১৩ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এস এম শাকিল আহমেদ এবং সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

এর আগে সকালে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা হয়। সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঞার সঞ্চালনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১১

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১২

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৩

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৪

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৫

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৮

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৯

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

২০
X