কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শিশু হত্যা বন্ধে বিশ্বনেতাদের ভূমিকা চায় খেলাঘর

গাজায় নির্বিচারে শিশু হত্যা বন্ধের দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় খেলাঘর আসরের মানববন্ধন। ছবি : কালবেলা
গাজায় নির্বিচারে শিশু হত্যা বন্ধের দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় খেলাঘর আসরের মানববন্ধন। ছবি : কালবেলা

জাতিসংঘের পক্ষ থেকে বিশেষ অধিবেশন ডেকে গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সেইসঙ্গে মানবতাবিরোধী এই অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ গোটা পৃথিবীর সকল মানবিক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের নেতারা। পাশাপাশি গাজায় শিশুসহ আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি সংগঠনের নেতাদের।

শনিবার ‘প্যালেস্টাইনে ইসরাইলি আগ্রাসন বন্ধ কর- গাজায় নির্বিচারে শিশু হত্যা বন্ধের দাবিতে’ রাজধানী ঢাকাসহ সারা দেশে মানববন্ধনের আয়োজন করে খেলাঘর আসর।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা।

বক্তব্য রাখেন, উদীচীর সহসভাপতি প্রবীর সরদার, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ, হাসান তারেক, হান্নান চৌধুরী, শফিকুর রহমান শহীদ, সুনীল সরকার, আশরাফিয়া আলী আহমেদ নান্তু, প্রবীর সাহা, সাংবাদিক অশোকেশ রায়, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আবদুল মান্নান, সুজন মজুমদার, শিল্পী সাহা, শামীম সিকদার, কুলসুম আক্তার জান্নাত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, পুরো প্যালেস্টাইনজুড়ে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানে প্রতি ১০ মিনিটে হামলায় মৃত্যু হচ্ছে একজন শিশুর। দিনে মারা যাচ্ছে ১৬০ জন শিশু। এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতাল, আবাসিক এলাকা থেকে শুরু করে সব স্থানে হামলা করে পুরো অঞ্চলকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিশ্ব নেতাদের এগিয়ে আসার বিকল্প নেই। আমরা চাই পৃথিবীর সব শিশু মুক্ত পরিবেশে হাসার সুযোগ পাক। তারা ন্যায্য অধিকার নিয়ে বসবাস করুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X