কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি 

বাড্ডা থানা। ছবি : সংগৃহীত
বাড্ডা থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর আফতাবনগর এলাকায় কুকি নামের একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতাকাল বুধবার (৬ ডিসেম্বর) রোমানা আফরোজ নামের এক নারী থানায় জিডি করেন। এরপর আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) (কুকুরটির মরদেহ ময়নাতদন্তের জন্য কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

জিডিতে রোমানা অভিযোগ করেন, এলাকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার কয়েক ঘণ্টা পর কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কুকুরটিকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তিনি।

রোমানা উল্লেখ করেন, তিনি এলাকার ১০টি কুকুরের দেখাশোনা করেন, নিয়মিত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং খাওয়ান। কিন্তু এলাকার কিছু নিরাপত্তারক্ষী কোনো কারণ ছাড়াই প্রায়ই কুকুরগুলোকে লাঠি দিয়ে মারেন। তিনি এর প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষীরা কুকুরের ক্ষতি করার হুমকি দেন। এরপর বুধবার সকাল ৭টার দিকে রোমানা কুকুরগুলোকে খাওয়াতে গেলে তাদের মধ্যে একটিকে খুঁজে পাননি।

রোমানা আরও বলেন, আমি নিরাপত্তারক্ষীদের কুকুরটির বিষয়ে জিজ্ঞাসা করলে- তারা কিছু জানেন না বলে জানান। পরে তারা জানায়, কুকুরটি ট্রাকচাপায় মারা গেছে। খোঁজাখুঁজির পর, আমরা এলাকার এম ব্লকের পেছনে কুকুরের মৃতদেহ পাই। কুকুরটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার গলায় বেল্টও ছিল না।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, কুকি নামের কুকুর হত্যা সন্দেহে গতকাল বুধবার রোমানা আফরোজ নামের এক নারী থানায় জিডি করেন। তিনি কুকুরটির দেখাশোনা করতেন। জিডির পরিপেক্ষিতে কুকুরটির মরদেহ কেন্দ্রীয় পশু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১০

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৩

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৪

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৫

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৭

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৮

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৯

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

২০
X