মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকেররগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কুকুরকে নৃশংসভাবে হত্যার অভিযোগে জরিমানা

কুকুরকে গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে কয়েকজন। ছবি : সংগৃহীত
কুকুরকে গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে কয়েকজন। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে কুকুরকে গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যার পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় জড়িত একজনকে জরিমানা ও তিনজনের কাছ থেকে মুচলেকা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা গেছে, একটি কুকুরকে গলায় রশি বেঁধে গাছের ডালের সঙ্গে টেনে ঝুলিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। কয়েকজন সেই ঘটনার ভিডিও ধারণ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বাসিন্দা খোকন হাওলাদার (৪২) কয়েকদিন ধরে গ্রামের কুকুরটিকে খুঁজছিলেন। তিনি প্রচার করে বেড়াচ্ছিলেন কুকুরটি পাগল তাই কুকুরটির ফাঁসি দেওয়া হবে। রোববার কুকুরটিকে এলাকায় পেয়ে খোকন হাওলাদারের নেতৃত্বে রায়হান মল্লিক (১৭), বায়েজিদ হাওলাদার (১৭) ও সুমন গাজী (২১) মিলে ধরে আনে।

কুকুরটির গলায় লম্বা রশি বেঁধে সেই রশি গাছের ডালের ওপর থেকে একপ্রান্ত খোকন হাওলাদার ধরে রাখেন। তিনি রশি ধরে টান দিলে কুকুরটি ঝুলে উপরে উঠে যায়। তখন একজনে লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে হত্যা করেন। অন্য দুজনে ভিডিও ধারণ করেন। তারা নিজেরাই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে কলসকাঠী ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির বলেন, কুকুর মারার ঘটনা আজকে সমাধান হয়েছে। এসিল্যান্ড, প্রাণিসম্পদ কর্মকর্তা এসেছিলেন। তারা খোকন হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। অন্য তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা বলেন, আমি প্রশিক্ষণে ঢাকায় থাকায় বাকেরগঞ্জের বিষয়ে কিছু জানি না। বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ।

ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ছুটিতে থাকায় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে আমি ছিলাম। স্থানীয় বাসিন্দারা সাক্ষ্য দিয়েছেন, কুকুরটি ভারসাম্যহীন ছিল। তবে ভারসাম্যহীন থাকলেও এভাবে নৃশংসভাবে কোনো প্রাণীকে হত্যা করা আইনিভাবে অপরাধ।

তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতে একজনের জরিমানা হয়েছে। বাকিদের মুচলেকা রাখা হয়েছে। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে কী ব্যবস্থা নিতে পারি, তা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলাপ করে নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, কুকুর হত্যার ঘটনায় চারজনের মধ্যে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত অন্যদের বিষয়ে আইন প্রয়োগের এখতিয়ার ভ্রাম্যমাণ আদালতের নেই। তারা অপ্রাপ্ত বয়স্ক। এজন্য তাদের মুচলেকা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X