কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
৮ ছিনতাইকারী গ্রেপ্তার

গাড়ির জানালা দিয়ে মারে টান, বাঁধা দিলে পোঁচ!

গ্রেপ্তার ৮ জন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ৮ জন। ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের গ্রেপ্তার পাঁচজন হলো- মো. সুমন সেখ (৩০), মো. আ. মতিন (৩০), মো. নয়ন (২৩), মো. বাবুল (২৮) এবং মো. ইমরান সরদার (১৯)। গ্রেপ্তার বাকিরা হলো- শাহিন (২৬), ইব্রাহিম মিয়া (৩৮) ও রুবেল প্রকাশ লালাপো (২৫)।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে জানান, গ্রেপ্তার সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন গণপরিবহনে চলাচলরত যাত্রীদের টার্গেট করত। বিশেষত যারা জানালার পাশে বসে তারাই মূল টার্গেট। তাদের হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহূর্তেই ছোঁ মেরে নিয়ে যায় তারা। এ সময় কেউ বাঁধা দিতে চাইলে চাকু দিয়ে তার হাতে পোঁচ দেয়। তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন। পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা যখনই পুলিশকে দেখে সাথে সাথেই রাস্তায় পায়খানা করে দেয় এবং তা নিজেদের গায়ে মাখে ও আশপাশে ছুঁড়ে মারে।

তিনি আরও জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তারা পায়খানা করে পালানোর চেষ্টা করলেও তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পাঁচটি, মতিন ও নয়নের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে সনি সিনেমা হলের সামনে থেকে চিহ্নিত ছিনতাইকারী শাহীন ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আরেক অভিযানে গ্রেপ্তার করা হয় রুবেল ওরফে লালাপোকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X