কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডুরার নতুন কমিটি ঘোষণা: সভাপতি মাসুম, সম্পাদক শাহজাহান

সভাপতি ওবায়দুর মাসুম এবং সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা। সৌজন্য ছবি
সভাপতি ওবায়দুর মাসুম এবং সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা। সৌজন্য ছবি

সেবাখাতের রিপোর্টারদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটি ২০২৪ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুর মাসুম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর হোটেল রেইনী রুফে বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে- সহ-সভাপতি হিসেবে এটিএন বাংলার চিফ রিপোর্টার শফিকু্ল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিব মাহমুদ শাহ, অর্থ সম্পাদক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন- দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি।

নতুন এই কমিটি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাচিত করা হয়েছে। সভায় ডুরার বিদায়ী সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ীর সঞ্চালনায় সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X