কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার ধানমন্ডিতে ৪ পুলিশ বক্সে হামলা

ধানমন্ডি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। ছবি : কালবেলা
ধানমন্ডি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডি এলাকায় ৪টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বক্সে হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিগাতলা থেকে শুরু করে ধানমণ্ডি ২৭ পর্যন্ত এ হামলা চালানো হয়।

ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় রিকশা চালকরা ধানমন্ডির জিগাতলা পুলিশ বক্স, ৭/এ পুলিশ বক্স, শঙ্কর পুলিশ বক্স এবং ২৭ নম্বর এলাকার পুলিশ বক্সে হামলা করেছে। এ ঘটনায় ২ ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত একজনকে বেসরকারি একটি হাসপাতালে অপরজনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা চালকদের তাণ্ডব চালানো চারটি পুলিশ বক্সে গিয়ে দেখা যায়, দায়িত্বরত ট্রাফিক পুলিশের বসার জন্য রাখা চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।

প্রতিটি পুলিশ বক্সের আসবাবপত্র ও হামলায় ভাঙ্গা গ্লাস ছড়িয়ে ছিটিয়ে আছে। ধানমন্ডি ৭/এ সড়কের মোড়ের বক্সে অটোরিকশা চালকদের হামলায় আহত পুলিশের রক্তে লাল হয়ে আছে ভাঙ্গা গ্লাস ও চেয়ার।

পুলিশ বক্সের পাশের ফুটপাতে দোকান বসানো এক হকার বলেন, দেড় থেকে দুই শতাধিক অটোরিকশা চালক পুলিশ বক্সে অতর্কিত হামলা করে। এ সময় বক্সে থাকা এক পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের আমরা হাসপাতালে পাঠাই।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, একেকটা রিকশায় ৪-৫ জন করে অন্তত ৫০-৬০টি রিকশায় করে এসে হামলা চালায়। এ সময় পুলিশ বক্সের পাশে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, মূল সড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় চালকরা ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে আঘাত করে। পুলিশ বক্সের কিছু কাচ ভেঙেছে। এ ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় চারজন আটক আছে। পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর রিকশা ধরা ও ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় মোহাম্মদপুরের ট্রাফিক পুলিশের বক্সে হামলা চালান রিকশা চালকরা। হামলাকারীরা ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। ২০২৩ সালের শুরুর দিকে একই অভিযোগে আরও একবার হামলার ঘটনা ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১০

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১১

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১২

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১৩

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৪

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৫

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৬

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৭

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৮

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৯

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

২০
X